Logo

কালকিনিতে মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, আহত ৫ শিক্ষার্থী

profile picture
উপজেলা প্রতিনিধি
কালকিনি, মাদারীপুর
১৫ আগস্ট, ২০২৬, ১৫:৪৬
কালকিনিতে মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, আহত ৫ শিক্ষার্থী
ছবি : এআই দিয়ে তৈরি

মাদারীপুরের কালকিনি পৌরসভার গোপালপুর এলাকায় দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার ভেতরে বোমাসদৃশ একটি বস্তু নিয়ে নাড়াচাড়া করার সময় বিস্ফোরণে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে এক শিক্ষার্থীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রতিদিনের মতো শনিবার সকালে গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসায় শিক্ষার্থীরা উপস্থিত হয়। সকাল ১০টার দিকে নাশতার সময় তারা মাদ্রাসার বিভিন্ন স্থানে অবস্থান করছিল।

এ সময় মাদ্রাসার পাশের একটি ভবনের সিঁড়ির কাছে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি প্যাকেট দেখতে পায় আবিদা নাইমাসহ কয়েকজন শিক্ষার্থী। তারা প্যাকেটের ভেতরে কাগজে মোড়ানো একটি বস্তু দেখতে পেয়ে সেটি বের করে নাড়াচাড়া করার একপর্যায়ে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। আহতদের মধ্যে আবিদা নামের এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ঘটনার খবর পেয়ে কালকিনি থানা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি তদন্ত শুরু করেছেন।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবমা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। নাশকতা বা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে কেউ জড়িত থাকলে তাকে শনাক্ত করে আইনের আওতায় আনতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD