Logo

হাতীবান্ধায় ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত ৩

profile picture
জেলা প্রতিনিধি
লালমনিরহাট
১৫ আগস্ট, ২০২৬, ১৬:৪৪
হাতীবান্ধায় ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত ৩
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারীসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

শনিবার (১৫ আগস্ট) দুপুরের পর উপজেলার সোনালী ব্যাংক সূচনা চত্বর এলাকায় ঢাকা-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-ট ১২-৫৪৮২ নম্বরের একটি ট্রাক সোনালী ব্যাংক সূচনা চত্বর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর ট্রাকটি অটোরিকশাটিকে কিছু দূর পর্যন্ত টেনে নিয়ে সড়কের পাশে থাকা একটি মোটরসাইকেলের শোরুমে ঢুকে পড়ে।

এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। পাশাপাশি শোরুমে থাকা কয়েকটি মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় অটোরিকশায় থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

নিহতরা হলেন—হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সারডুবি এলাকার জহুরুল (৫০) এবং সিঙ্গিমারী এলাকার মোহাম্মদ আলীর ছেলে আব্দুল জলিল (৫০)।

এ ঘটনায় অটোরিকশায় থাকা এক নারীসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা চলছে। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করেন।

বিজ্ঞাপন

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার দুর্ঘটনায় দুইজন নিহত ও তিনজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD