চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জের চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (১৬ আগস্ট) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিক আনোয়ার।
বিজ্ঞাপন
আদালত সূত্রে জানা যায়, উপজেলার মিরাশী এলাকার বটতলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন এবং পরিবহনের দায়ে সবুজ মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় পাইকপাড়া এলাকার বদরগাজী এবং হলহলিয়া-দেউন্দি এলাকা থেকে অবৈধ বালুবাহী একটি ইজিবাইক (টমটম) জব্দ করা হয়। তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অন্যদিকে, নালমুখ বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে ‘জিহাদ বেকারি’র মালিক মো. আ. মতিনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারে মেয়াদোত্তীর্ণ আইসক্রিম বিক্রির দায়ে মোহাম্মদ শফিকুক ইসলাম নামে এক দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিজ্ঞাপন
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিক আনোয়ার বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে চুনারুঘাট থানা-পুলিশ সহযোগিতা করে।








