Logo

চট্টগ্রামে ডিসির উদ্যোগে ২০ নারী পাচ্ছেন সেলাই মেশিন

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
১৭ আগস্ট, ২০২৬, ১৮:৫৫
চট্টগ্রামে ডিসির উদ্যোগে ২০ নারী পাচ্ছেন সেলাই মেশিন
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরে প্রশিক্ষণ নেওয়া ২০ নারীকে সেলাই মেশিন দেওয়ার উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। প্রশিক্ষণ শেষে প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে যাতে তাদের অর্জিত দক্ষতা কাজে না লাগে, সে বিষয়টি বিবেচনায় নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৭ আগস্ট) সকালে নগরের মহিলাবিষয়ক অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ে ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কার্যক্রমের একটি কর্মসূচি উদ্বোধন করতে গিয়ে জেলা প্রশাসক বিষয়টি জানতে পারেন।

পরিদর্শনের সময় আধুনিক দর্জিবিজ্ঞান ও এমব্রয়ডারি ট্রেডে প্রশিক্ষণরত নারীদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তারা জানান, প্রশিক্ষণ শেষ হলেও নিজেদের সেলাই মেশিন পাওয়ার কোনো সরকারি ব্যবস্থা নেই। এতে প্রশিক্ষণের পর অর্জিত দক্ষতা কাজে লাগানো নিয়ে অনিশ্চয়তায় ছিলেন তারা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিষয়টি জানার পর জেলা প্রশাসক প্রশিক্ষণকেন্দ্র থেকেই কয়েকটি বেসরকারি সংস্থার সঙ্গে যোগাযোগ করেন। তার আহ্বানে সাড়া দিয়ে ‘স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশন’সহ কয়েকটি সংস্থা প্রশিক্ষণ নেওয়া ২০ নারীর প্রত্যেককে নতুন সেলাই মেশিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

এ উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করে প্রশিক্ষণার্থী নাছরিন ফারজানা বলেন, বিনামূল্যে সেলাই মেশিন পাওয়ার সুযোগ পাবেন, তা তিনি ভাবেননি। জেলা প্রশাসকের উদ্যোগে এখন ঘরে বসে কাজ করে পরিবারের আর্থিক সংকট মোকাবিলায় ভূমিকা রাখতে পারবেন বলে আশা করছেন তিনি।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে নারীরা স্বাবলম্বী হতে না পারলে সেই প্রশিক্ষণের উদ্দেশ্য পূরণ হয় না। তিনি প্রশিক্ষকদের পেশাদারত্ব বজায় রাখার পাশাপাশি সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে নারীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

বিজ্ঞাপন

মহিলাবিষয়ক অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক আতিয়া চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে পাঁচটি ট্রেডে মোট ১০০ জন নারী প্রশিক্ষণ নিচ্ছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD