Logo

শ্রীপুরে কৃষকদল নেতার কার্যালয়ে গুলি, আহত ১

profile picture
উপজেলা প্রতিনিধি
শ্রীপুর, গাজীপুর
২৩ আগস্ট, ২০২৬, ১১:৪৩
শ্রীপুরে কৃষকদল নেতার কার্যালয়ে গুলি, আহত ১
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে জাতীয়তাবাদী কৃষকদলের এক নেতার কার্যালয়ে দুই রাউন্ড গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এতে জজ মিয়া নামে এক নেতা আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২২ আগস্ট) রাত ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর এলাকায় আর এ কে সিরামিক্সের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি জজ মিয়া রাতে তাঁর কার্যালয়ে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গুলির ঘটনায় জজ মিয়া আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। তবে তাঁর আঘাতের ধরন বা শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ঘটনায় কারা জড়িত এবং কী কারণে জজ মিয়াকে লক্ষ্য করে গুলি করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় অবৈধ অস্ত্রের ব্যবহার ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তারা দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বলেন, রাতে ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি নিজেও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তদন্ত শেষে ঘটনার মূল কারণ জানা যাবে। দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD