Logo

ভৈরব নদে ট্রলারডুবি, নিখোঁজ রাকিবের সন্ধানে অভিযান

profile picture
জেলা প্রতিনিধি
২ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:৫৯
ভৈরব নদে ট্রলারডুবি, নিখোঁজ রাকিবের সন্ধানে অভিযান
ছবি: সংগৃহীত

খুলনার ভৈরব নদে ফেরির ধাক্কায় ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় রাকিব খান নামে এক যাত্রী নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে নৌবাহিনী, নৌ-পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে যাচ্ছেন।

বিজ্ঞাপন

নিখোঁজ রাকিব খান রূপসা উপজেলার সেনের বাজার এলাকার হাজী গ্রামের বাকের খানের ছেলে। তিনি বিভিন্ন অনুষ্ঠানে নাচে অংশ নিতেন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার রাতে ভৈরব নদে ফেরি ও একটি ট্রলারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাঝ নদীতে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা অন্য যাত্রীদের উদ্ধার করা সম্ভব হলেও রাকিবের কোনো সন্ধান পাওয়া যায়নি।

নৌ-পুলিশ রূপসা ফাঁড়ির ইনচার্জ মো. আবুল খায়ের জানান, মঙ্গলবার রাত সাড়ে ৪টা পর্যন্ত তারা নদীতে নিখোঁজ রাকিবের সন্ধানে অভিযান চালান। পরে বুধবার সকাল সাড়ে ৭টা থেকে ফের উদ্ধার অভিযান শুরু করা হয়। নৌ-পুলিশের সঙ্গে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরাও অভিযানে অংশ নেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, মঙ্গলবার রাতে বাড়ি ফেরার উদ্দেশ্যে রাকিব ট্রলারে উঠেছিলেন। এরপর ফেরির সঙ্গে সংঘর্ষে ট্রলারটি ডুবে গেলে তিনি নিখোঁজ হন।

খুলনা ফায়ার সার্ভিসের উপপরিচালক মাসুদ সরদার বলেন, সকালে রাকিবের পরিবারের সদস্যরা তাদের সঙ্গে যোগাযোগ করেন। পরে সকাল ৯টার দিকে ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থল ও আশপাশের এলাকায় উদ্ধার অভিযান শুরু করেন। তবে এখন পর্যন্ত রাকিবের কোনো সন্ধান পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, দুর্ঘটনায় ডুবে যাওয়া ট্রলারটিরও এখন পর্যন্ত সন্ধান মেলেনি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD