কবিরহাটে রডবোঝাই ট্রাক ডাকাতি মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

নোয়াখালীর কবিরহাটে আলোচিত রডবোঝাই ট্রাক ডাকাতি মামলায় পরোয়ানাভুক্ত আসামি নুর উদ্দিন মিশু (৩৭) নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সুন্দলপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং উপজেলার গঙ্গাপুর গ্রামের নুর আলম মানিকের ছেলে।
বিজ্ঞাপন
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের আগস্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রডবোঝাই একটি ট্রাক ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা জিআর মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন নুর উদ্দিন মিশু। মামলাটির তদন্ত ও বিচারিক কার্যক্রমের একপর্যায়ে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সুন্দলপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করে পুলিশ তাকে আটক করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
কবিরহাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নুর উদ্দিন মিশু একটি জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়।
এদিকে স্থানীয় কয়েকজনের দাবি, রাজনৈতিক পরিচয়কে ব্যবহার করে নুর উদ্দিন মিশু দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, ডাকাতি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার গ্রেপ্তারে স্থানীয় সচেতন মহলের অনেকে স্বস্তি প্রকাশ করেছেন।
বিজ্ঞাপন
তবে স্থানীয়দের এসব অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।








