Logo

মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

profile picture
উপজেলা প্রতিনিধি
মনপুরা, ভোলা
২৯ আগস্ট, ২০২৬, ১৪:০৯
মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
ছবি: সংগৃহীত

ভোলার মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা যুবদল। শনিবার (২৯ আগস্ট) সকালে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বিজ্ঞাপন

অভিযান চলাকালে হাসপাতাল চত্বরের বিভিন্ন স্থানে জমে থাকা আগাছা, ময়লা-আবর্জনা ও অপরিচ্ছন্ন অংশ পরিষ্কার করা হয়। যুবদলের নেতাকর্মীরা নিজেরাই হাতে বিভিন্ন সরঞ্জাম নিয়ে হাসপাতাল প্রাঙ্গণের বিভিন্ন জায়গা পরিষ্কারে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন আহমেদ মোল্লা, সদস্য সচিব হাফেজ আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম আহ্বায়কসহ উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা।

পরিচ্ছন্নতা কর্মসূচি প্রসঙ্গে উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন আহমেদ মোল্লা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি এলাকার মানুষের গুরুত্বপূর্ণ একটি সেবাকেন্দ্র। প্রতিদিন বিভিন্ন বয়সী মানুষ এখানে চিকিৎসা নিতে আসেন। তাই রোগীদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে হাসপাতাল প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা জরুরি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই যুবদলের নেতাকর্মীরা এ উদ্যোগ নিয়েছেন। জনসেবামূলক প্রতিষ্ঠানের পরিবেশ সুন্দর রাখতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি নেওয়ার চেষ্টা থাকবে।

উপজেলা যুবদলের সদস্য সচিব হাফেজ আব্দুর রহিম বলেন, রোগীদের চিকিৎসার পাশাপাশি হাসপাতালের পরিবেশও তাদের সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ। পরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসাসেবা পেলে রোগী ও স্বজনদের জন্যও তা স্বস্তিদায়ক হয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, শুধু হাসপাতাল কর্তৃপক্ষের ওপর পরিচ্ছন্নতার দায়িত্ব ছেড়ে দিলে হবে না। স্থানীয় সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ সবাইকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে। এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

যুবদলের নেতৃবৃন্দ বলেন, হাসপাতালকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি রোগী ও স্বজনদের মধ্যেও পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা বাড়ানো প্রয়োজন। যেখানে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ চিকিৎসা নিতে আসেন, সেখানে পরিবেশ অপরিচ্ছন্ন থাকলে রোগজীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে।

তারা হাসপাতাল প্রাঙ্গণে যত্রতত্র ময়লা না ফেলা এবং নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলার জন্য রোগী ও স্বজনদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের ওপরও গুরুত্ব দেন।

বিজ্ঞাপন

এদিনের কর্মসূচিতে উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন। তাদের নিজ হাতে হাসপাতাল চত্বর পরিষ্কার করার এ উদ্যোগ স্থানীয়দের মধ্যেও প্রশংসা পেয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD