নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেল পর্যটকবাহী স্লিপার বাস, আহত ১৫

পটুয়াখালীর কলাপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পর্যটকবাহী স্লিপার বাস পুকুরে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের খলিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ঢাকার থেকে ২০ থেকে ২৫ জন পর্যটক নিয়ে কুয়াকাটার উদ্দেশে রওনা দেয় আইকনিক পরিবহনের বাসটি। সকালে খলিলপুর এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি অগভীর পুকুরে পড়ে যায় বাসটি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
দুর্ঘটনায় বাসে থাকা অন্তত ১৫ জন পর্যটক আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। তাদের মধ্যে গুরুতর আহত ছয়জনকে কলাপাড়া হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
জানা গেছে, বাসটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০১ ও ২০২৩ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা ছিলেন। তারা কুয়াকাটা ভ্রমণের জন্য বাসটি রিজার্ভ করেছিলেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। তবে ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।








