Logo

‘আওয়ামী লীগ বিদ্যুৎকেন্দ্র করেছে, পরিচালনার পরিকল্পনা করেনি’

profile picture
জেলা প্রতিনিধি
জামালপুর
৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:৫০
‘আওয়ামী লীগ বিদ্যুৎকেন্দ্র করেছে, পরিচালনার পরিকল্পনা করেনি’
ছবি: সংগৃহীত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আওয়ামী লীগ বিদ্যুৎ উৎপাদনের নামে শুধু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছে, কিন্তু সেগুলো কীভাবে পরিচালনা করা হবে, সে বিষয়ে কার্যকর কোনো পরিকল্পনা করেনি।

বিজ্ঞাপন

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা বিএনপি যৌথভাবে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভার আয়োজন করে।

বিমানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ বিদ্যুতের নামে শুধু প্লান্ট করেছে। কিন্তু বিদ্যুৎ প্লান্ট কীভাবে চলবে, তার কোনো পরিকল্পনা করেনি। তাহলে ভবিষ্যতে এগুলো কীভাবে চলবে?’

অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে তিনি বলেন, তারাও বিদ্যুৎ খাতে কার্যকর কোনো কাজ করেনি। গ্যাস তৈরির কাজে ব্যবহৃত একটি মেশিন নষ্ট হওয়ার পরও সেটি মেরামত করা হয়নি। এর ফলে বিদ্যুৎ উৎপাদনে সমস্যা তৈরি হচ্ছে এবং বিদ্যুৎ সরবরাহেও ঘাটতি দেখা দিচ্ছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘একটি দেশকে নতুন করে গড়ে তুলতে এবং রাষ্ট্র নির্মাণ করতে হলে আমাদের একটু সময় দিতে হবে।’

দেশের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘আমাদের এখানে অনেক সমস্যা আছে। আমাদের সারের সমস্যা আছে। আমরা প্রত্যেকটি ইউনিয়নে সারের ব্যবস্থা করে দেব।’

বিজ্ঞাপন

তিনি জানান, চলতি মাস থেকেই সারের ডিলার নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি টিসিবির ডিলারও দেওয়া হবে। তার ভাষ্য, এর মাধ্যমে আগের লোকজন কিংবা ফ্যাসিবাদীরা যাতে জনগণকে নিয়ে কোনো ধরনের খেলা করতে না পারে, সে ব্যবস্থা নিশ্চিত করা হবে।

জনসভায় দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শ্যামল চন্দের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদাসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD