Logo

শ্রীনগরে আগুনে ট্রেইলার্স ও থাকার ঘর পুড়ে ছাই

profile picture
উপজেলা প্রতিনিধি
শ্রীনগর, মুন্সিগঞ্জ
১২ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:১৭
শ্রীনগরে আগুনে ট্রেইলার্স ও থাকার ঘর পুড়ে ছাই
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের শ্রীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ট্রেইলার্স ও কাপড়ের দোকানসহ থাকার ঘর পুড়ে গেছে। এ ঘটনায় পাশের একটি মসজিদের ফ্যান ও মাইকও ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী।

বিজ্ঞাপন

শুক্রবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার পাটাভোগ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব কামারখোলা বাজারের খালপাড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মোতালেব শেখের জামাতার মালিকানাধীন ট্রেইলার্স ও কাপড়ের দোকানে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন দোকান ও পাশের থাকার ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. সুহেল রানা জানান, স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কাপড়ের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

অগ্নিকাণ্ডে মো. আবুল শেখের ছেলে মোতালেব শেখের টিন ও কাঠের তৈরি দোকান ও থাকার ঘরসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। দোকানে থাকা চারটি সেলাই মেশিন, একটি ফ্রিজ, কাপড়সহ বিভিন্ন মালামাল ও আসবাবপত্র আগুনে নষ্ট হয়েছে।

এ ছাড়া দোকানের পাশে থাকা একটি মসজিদের ফ্যান ও মাইকও আগুনের তাপে ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডে ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানের মালামাল হারিয়ে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ভুক্তভোগী।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD