কেন্দুয়ায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। সারাদেশে তিন মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিজ্ঞাপন
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় পর্যায়ের কর্মসূচির উদ্বোধনের পর কেন্দুয়া উপজেলায় সরকারি নির্দেশনা অনুযায়ী এ কার্যক্রম শুরু হয়।
শনিবার সকাল ৯টার দিকে ভিডিও কনফারেন্সে জাতীয় পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনের পরপরই কেন্দুয়ার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলা এবং জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল-ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচ্ছন্নতা অভিযানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাঈম হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা বেগমসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ছাড়া কর্মসূচিতে উপজেলা জামায়াতের আমীর মো. সাদেকুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মো. নুরুল হক ভূইয়া, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান এবং অপসারিত উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন-অর-রশীদ ফারুকী অংশ নেন।
পরিচ্ছন্নতা অভিযানে আরও উপস্থিত ছিলেন কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম, উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্ব শর্মা, সাধারণ সম্পাদক ও সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেসুর রহমান বাঙ্গালী এবং সায়মা শাহজাহান একাডেমির প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম।
বিজ্ঞাপন
এ সময় শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, স্কাউট সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সুধীজন পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার সপ্তাহে একদিন এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।
ডেঙ্গুর বিস্তার রোধে নিজ নিজ বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জমে থাকা পানি অপসারণের বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।








