Logo

শাল্লায় ৭০ লিটার চোলাই মদসহ নারী গ্রেফতার

profile picture
উপজেলা প্রতিনিধি
শাল্লা, সুনামগঞ্জ
১৬ সেপ্টেম্বর, ২০২৬, ২১:৪৯
শাল্লায় ৭০ লিটার চোলাই মদসহ নারী গ্রেফতার
শাল্লায় ৭০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ নারী গ্রেফতার

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৭০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ সেলিনা আক্তার (৩৫) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) শাল্লা থানার উপপরিদর্শক (নিঃ) মো. শাহজাহান ও সহকারী উপপরিদর্শক গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সেলিনা আক্তারকে গ্রেফতার করে।

গ্রেফতার সেলিনা আক্তার শাল্লা উপজেলার ২ নম্বর হবিবপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের মো. আশিক মিয়ার স্ত্রী।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে সেলিনা আক্তারের কাছ থেকে ৭০ (সত্তর) লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। পরে তাকে থানায় নিয়ে এসে এ ঘটনায় এজাহার দায়ের করা হয়।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোহেল বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সেলিনা আক্তারকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD