Logo

পূর্বধলায় চার কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

profile picture
জেলা প্রতিনিধি
নেত্রকোণা
১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:১১
পূর্বধলায় চার কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
ছবি: সংগৃহীত

নেত্রকোণার পূর্বধলায় চার কেজি গাঁজাসহ মো. ইউনুস খান (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে নারান্দিয়া ইউনিয়নের নরনারায়নপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত নরনারায়নপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেলা কার্যালয়ের একটি রেইডিং টিম ইউনুস খানের টিনের বসতঘরে তল্লাশি চালায়।

তল্লাশির একপর্যায়ে ঘরের ভেতর প্লাস্টিকের বস্তায় খাকি স্কচটেপে মোড়ানো দুটি পোটলা পাওয়া যায়। পোটলাগুলো থেকে মোট চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ইউনুস খানকে ঘটনাস্থল থেকে আটক করেন। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য এক লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আটক ইউনুস খান নরনারায়নপুর গ্রামের মৃত আছির খানের ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. নাজমুল হুদা বাদী হয়ে ইউনুস খানের বিরুদ্ধে পূর্বধলা থানায় একটি নিয়মিত মামলা করেছেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD