Logo

সুনামগঞ্জের হাওরে বজ্রপাত, যুবকের মর্মান্তিক মৃত্যু

profile picture
উপজেলা প্রতিনিধি
তাহিরপুর, সুনামগঞ্জ
১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:২২
সুনামগঞ্জের হাওরে বজ্রপাত, যুবকের মর্মান্তিক মৃত্যু
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে বজ্রপাতে মো. শিপু মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে হাওরের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত শিপু মিয়া উপজেলার বালিজুরী ইউনিয়নের নয়াহাটি গ্রামের আতাবুর রহমানের বড় ছেলে। তাঁর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের আবহ নেমে এসেছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে শিপু মিয়া বালুবাহী একটি নৌকা নিয়ে তাহিরপুরের ট্যাকেরঘাট এলাকার উদ্দেশে রওনা হন। নৌকাটি মাটিয়ান হাওরের মাঝামাঝি এলাকায় পৌঁছালে সকাল ৮টার দিকে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শিপুর চাচা এম জি সম্রাট বলেন, এভাবে শিপুর চলে যাওয়া মেনে নেওয়া কঠিন। তাঁর মৃত্যুতে পরিবারের সদস্য ও স্বজনেরা শোকাহত।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফারুক আহমেদ বজ্রপাতে শিপু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD