ডিমলায় ফেসবুকে সাংবাদিকের মৃত্যুর গুজব, জানালেন সত্যতা

নীলফামারীর ডিমলার স্থানীয় সাংবাদিক বাদশা সেকেন্দার ভুট্টুর মৃত্যুর খবর ছড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তবে এ খবরকে ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছেন সাংবাদিক ভুট্টু নিজেই।
বিজ্ঞাপন
সম্প্রতি ‘আমাদের ডিমলা’ নামের একটি ফেসবুক পেজ থেকে বাদশা সেকেন্দার ভুট্টুর ছবি ব্যবহার করে একটি ভুয়া শোককার্ড পোস্ট করা হয়। এতে তাঁর মৃত্যুর দাবি করার পাশাপাশি জানাজার সময়সূচিও উল্লেখ করা হয়।
পোস্টটি ছড়িয়ে পড়ার পর তাঁর পরিচিতজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। পরে বিষয়টি পরিষ্কার করতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেন বাদশা সেকেন্দার ভুট্টু।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সেখানে তিনি লেখেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, জীবিত আছি। কে বা কারা আমার নামে মৃত্যুর এই জঘন্য গুজব ছড়াচ্ছে।
এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ও গুজবে কান না দেওয়ার জন্য সর্বসাধারণ ও শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।








