Logo

চান্দিনায় মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ

profile picture
উপজেলা প্রতিনিধি
চান্দিনা, কুমিল্লা
২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৭
চান্দিনায় মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ
ছবি: সংগৃহীত

কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস, দুটি হাইয়েস মাইক্রোবাস ও সিমেন্টবাহী ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকটি যানবাহনের সামনের ও পেছনের অংশ দুমড়ে-মুচড়ে গেলেও কোনো যাত্রী হতাহত হননি।

বিজ্ঞাপন

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে কুটুম্বপুর এলাকায় চট্টগ্রামমুখী লেনে একটি অজ্ঞাত হাইয়েস মাইক্রোবাস হঠাৎ ব্রেক করে। এ সময় এর পেছনে থাকা ক্রাউন সিমেন্টবাহী একটি খোলা ট্রাক, অপর একটি হাইয়েস মাইক্রোবাস ও সেন্টমার্টিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পরপর একে অপরকে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় ক্রাউন সিমেন্টবাহী ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-উ-১১-৩১১৫, হাইয়েসটির ঢাকা মেট্রো-চ-১৯-৯৮০৩ এবং সেন্টমার্টিন বাসটির রেজিস্ট্রেশন নম্বর ১১-০২৬৪ বলে জানা গেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

সংঘর্ষে যানবাহনগুলোর সামনের ও পেছনের বিভিন্ন অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। এতে ওই পথে যানজটের সৃষ্টি হলেও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

পরে সরকারি রেকারের সহায়তায় দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

বিজ্ঞাপন

ইলিয়টগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফ উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, কুটুম্বপুর এলাকায় কয়েকটি যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে যানবাহনগুলো ক্ষতিগ্রস্ত হলেও কোনো যাত্রী হতাহত হননি। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো দ্রুত সরিয়ে নেওয়ায় বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD