Logo

অস্ত্রের ভয় দেখিয়ে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি

profile picture
জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ
২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:৫৩
অস্ত্রের ভয় দেখিয়ে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরে প্রকাশ্যে দিনদুপুরে একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ১০ থেকে ১২ জনের একটি দল দোকানে ঢুকে মালিককে মারধর ও ভয়ভীতি দেখিয়ে স্বর্ণালঙ্কার ও রুপা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বন্দর থানার ১ নম্বর ঢাকেশ্বরী বাজারে দেবাশীষ ঢালীর স্বর্ণের দোকানে এ ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে বন্দর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এদিকে দোকানে সংঘটিত ডাকাতির পুরো ঘটনার কিছু দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। পরে ওই সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দোকান মালিক দেবাশীষ ঢালী গণমাধ্যমকে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ১০-১২ জনের একটি দল হঠাৎ তার দোকানে প্রবেশ করে। তারা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাকে মারধর করে। পরে দোকানে থাকা এক ক্রেতার কাছ থেকে সাড়ে ৩ ভরি স্বর্ণ এবং দোকানের সিন্দুক ও ড্রয়ারে রাখা আরও প্রায় সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার ও ২০০-৩০০ ভরি রুপা লুট করে নিয়ে যায়।

বিজ্ঞাপন

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে লুণ্ঠনকারীদের শনাক্ত করার কাজ চলছে।

তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD