২০ বছর পর গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ঘিরে প্রাণচাঞ্চল্য

দীর্ঘ ২০ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেটের গোলাপগঞ্জ প্রেসক্লাবে। আগামী ৩ অক্টোবর ২০২৬ সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে স্থানীয় সাংবাদিকদের মধ্যে তৈরি হয়েছে উৎসাহ-উদ্দীপনা। প্রার্থীদের প্রচার ও ভোটারদের সঙ্গে মতবিনিময়ে সরগরম হয়ে উঠেছে নির্বাচনী পরিবেশ।
বিজ্ঞাপন
প্রেসক্লাবের ১৭টি পদের বিপরীতে মোট ৪৭টি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য নির্বাচন ঘিরে আনুষ্ঠানিক কার্যক্রম আরও গতি পায়।
গত ১৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত গোলাপগঞ্জের জিবি টেলিভিশনের হলরুমে নির্ধারিত সময়ে মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণ করা হয়। এ সময় নির্বাচন কমিশনের সদস্যরা উপস্থিত থেকে প্রার্থীদের মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণের কার্যক্রম সম্পন্ন করেন।
মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে।
বিজ্ঞাপন
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। তাঁরা হলেন—আবুল কাশেম রুমন, এনামুল হক এনাম, সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন ও মাহফুজ আহমদ চৌধুরী। সভাপতি পদে আবুল কাশেম রুমন ও মাহফুজ আহমদ চৌধুরীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে সাংবাদিক মহলে আলোচনা চলছে। প্রার্থীরা ভোটারদের সঙ্গে যোগাযোগ করে নিজেদের পক্ষে সমর্থন চাইছেন।
প্রতিদিন গোলাপগঞ্জ চৌমুহনা এলাকায় সাংবাদিকদের আড্ডা ও মতবিনিময়েও নির্বাচন প্রসঙ্গ গুরুত্ব পাচ্ছে।
সিনিয়র সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আজিজুর রহমান খান, এম.জি মোস্তফা ও জহুরুল ইসলাম। সহ-সভাপতি পদে রয়েছেন আব্দুল খালিক ও বদরুল আলম।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
সাধারণ সম্পাদক পদে লড়ছেন ইমরান আহমদ ও মাহবুবুর রহমান চৌধুরী। সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন আব্দুল আজিজ বাবর, জাহিদ উদ্দিন ও সাকিব আল মামুন।
কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আনোয়ার হুমায়ুন ও দেলোয়ার হোসেন মাহমুদ। ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে মো. তামিম আহমদ ও মোহাম্মদ সাজু মিয়া এবং সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ফাহাদ হোসাইন ও রুহুল আমিন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিজ্ঞাপন
প্রচার সম্পাদক পদে রয়েছেন জালাল আহমদ চৌধুরী, ফাহিম আহমদ ও মোহাম্মদ জাকির আহমদ। প্রকাশনা সম্পাদক পদে সাইম ইবনে আব্বাস ও শাকেল উদ্দিন এবং দপ্তর সম্পাদক পদে ওলিউর রহমান তামিম, রুবেল আহমদ তালুকদার ও রিমন আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে জাবের আহমদ ও সামিল হোসেন এবং প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে জাবেদ মাহবুব, ফারহান ইসলাম রাজু, হাফিজুল ইসলাম, হাবিবুর রহমান ও সালমান কাদের দিপু প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এম. আব্দুল জলিল, আব্দুল্লা আহমদ, আব্দুল্লাহ আল মাসুদ, বাবর জোয়ারদার, আরিফ আহমদ জিলু, জাবেদ আহমদ, মাহদী রহমান, মোহাম্মদ জাবের আহমদ, দীনেশ দেব নাথ, ফখরুল ইসলাম ও মীর কাওছার আহমদ।
বিজ্ঞাপন
দীর্ঘ সময় পর প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় কর্মরত সাংবাদিকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। নির্বাচন সামনে রেখে প্রার্থীরা সহকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় করছেন।
আগামী ৩ অক্টোবর ভোটগ্রহণের মধ্য দিয়ে গোলাপগঞ্জ প্রেসক্লাবের নতুন নেতৃত্ব নির্বাচিত হবে।








