Logo

ঘোড়াঘাটে ১৬ দলের ঐতিহ্যবাহী হাডুডু খেলা শুরু

profile picture
উপজেলা প্রতিনিধি
ঘোড়াঘাট, দিনাজপুর
১ অক্টোবর, ২০২৬, ১২:১৭
ঘোড়াঘাটে ১৬ দলের ঐতিহ্যবাহী হাডুডু খেলা শুরু
ছবি: সংগৃহীত

‘মাদকে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি—মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে শুরু হয়েছে ১৬ দলের ঐতিহ্যবাহী হাডুডু (কাবাডি) প্রতিযোগিতা।

বিজ্ঞাপন

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পালশা ইউনিয়নের বিশাইনাথপুর দামপাড়া যুবসমাজের উদ্যোগে এ খেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী ম্যাচে জয়পুরহাট ও হাকিমপুর দল মুখোমুখি হয়। খেলা দেখতে মাঠে জড়ো হন স্থানীয় বিভিন্ন বয়সী মানুষ। এতে এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন পালশা ইউনিয়ন বিএনপির সভাপতি এ কে এম মনিরুজ্জামান মিঠু সিদ্দিকী।

প্রধান অতিথি ছিলেন ঘোড়াঘাট থানার ওসি মাহামুদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পালশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুনসুর আলী মাস্টার ও সাংগঠনিক সম্পাদক মো. বুলু মিয়া।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

আয়োজকেরা বলেন, তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করা প্রয়োজন। নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করার পাশাপাশি সামাজিক সম্প্রীতিও বাড়ানো সম্ভব।

তাঁরা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সরকারের মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের অঙ্গীকার এবং উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরীর দিকনির্দেশনায় এ ধরনের সামাজিক ও ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD