Logo

হুক ছিঁড়ে আটকে গেল পাহাড়িকা, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
২ অক্টোবর, ২০২৬, ১৮:১৭
হুক ছিঁড়ে আটকে গেল পাহাড়িকা, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লাউয়াছড়া বনে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের বগির জোড়ার হুক ছিঁড়ে যাওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২ অক্টোবর) বেলা ১টা ১৫ মিনিটের দিকে লাউয়াছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস লাউয়াছড়া এলাকায় পৌঁছালে ট্রেনটির বগির জোড়ার হুক ছিঁড়ে যায়। এতে ট্রেনটি ওই এলাকায় আটকে পড়ে। ফলে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরে রেল বিভাগের সংশ্লিষ্ট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ছিঁড়ে যাওয়া হুক পুনঃসংযোগের কাজ শুরু করেছেন। হুক পুনঃসংযোগের পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

শ্রীমঙ্গল স্টেশনের স্টেশন মাস্টার শিপলু সূত্রধর বিষয়টি নিশ্চিত করে জানান, চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের বগির জয়েন্টের হুক ছিঁড়ে যাওয়ার পর ট্রেনটি সাতটি বগি নিয়ে শ্রীমঙ্গল স্টেশনে চলে আসে। হুকটি মেরামতের কাজ চলছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD