শেরপুরে অসুস্থ ব্যক্তির চিকিৎসায় আর্থিক সহায়তা দিলেন মীর কাশেম

অসুস্থ মানুষের চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী মীর কাশেম। কোমরের অস্ত্রোপচারের জন্য চিকিৎসাধীন মো. শাহ আলমকে চিকিৎসার ব্যয় নির্বাহে নগদ ২৫ হাজার টাকা দিয়েছেন তিনি। একই দিনে ধুপাঘাট গ্রামের বাসিন্দা মো. আক্কাস আলীকেও চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন মীর কাশেম।
বিজ্ঞাপন
জানা গেছে, মো. শাহ আলমের অসুস্থতার খবর পেয়ে তাঁর চিকিৎসার খোঁজখবর নেন মীর কাশেম। পরে শাহ আলমের হাতে নগদ ২৫ হাজার টাকা তুলে দেন তিনি। এ সময় তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। এ ছাড়া একই দিনে ধুপাঘাট গ্রামের বাসিন্দা মো. আক্কাস আলীর চিকিৎসার জন্যও নগদ অর্থ সহায়তা দেন মীর কাশেম।
মীর কাশেম বলেন, অসুস্থতা ও বিপদের সময়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা করছি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পেয়ে মো. শাহ আলম ও তাঁর পরিবারের সদস্যরা মীর কাশেমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি শাহ আলমের সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন তাঁরা।
সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি আজাহার আলী, সদর থানা বিএনপির সদস্য মোহাম্মদ আলী জিন্নাহ, সাবেক মহিলা ইউপি সদস্য কোহিনূর বেগম, ইউপি সদস্য আব্দুল মান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।








