Logo

নেত্রকোণায় ভোরে মোটরসাইকেলে এসে যুবককে গুলি

profile picture
জেলা প্রতিনিধি
নেত্রকোণা
১৮ অক্টোবর, ২০২৬, ১৩:৪৮
নেত্রকোণায় ভোরে মোটরসাইকেলে এসে যুবককে গুলি
ছবি: সংগৃহীত

নেত্রকোণার মোহনগঞ্জ পৌরশহরে দুবাইপ্রবাসী পলাশ সাহার বাড়ির অবস্থান জানতে চেয়ে সুজন পাল (৩৩) নামে এক যুবককে গুলি করেছে দুই মুখোশধারী দুর্বৃত্তরা। রবিবার (১৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে পৌরশহরের মাইলোড়া এলাকায় রামকৃষ্ণ মন্দিরের পাশে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

গুলিবিদ্ধ সুজনকে প্রথমে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

সুজন পাল নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর গ্রামের জিতেন্দ্র পালের ছেলে। তিনি মোহনগঞ্জ পৌরশহরের একটি মিষ্টির দোকানে কাজ করেন। স্ত্রী ও সন্তানকে নিয়ে মাইলোড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোরে ঘুম থেকে উঠে হাত-মুখ ধোয়ার জন্য বাসা থেকে বের হন সুজন। এ সময় বাসার পাশের রামকৃষ্ণ মন্দিরের সামনের পুকুরের দিকে যাওয়ার পথে মোটরসাইকেলে আসা দুই মুখোশধারী ব্যক্তি তাঁর কাছে দুবাইপ্রবাসী পলাশ সাহার বাড়ির অবস্থান জানতে চান।

বিজ্ঞাপন

একপর্যায়ে তাঁদের একজন অস্ত্র বের করলে সুজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন পেছন থেকে তাঁকে গুলি করে মোটরসাইকেলে ঘটনাস্থল ত্যাগ করেন ওই দুই ব্যক্তি।

সুজনের স্ত্রী টুম্পা পাল বলেন, মোটরসাইকেলে আসা দুই মুখোশধারী প্রথমে পলাশ সাহার বাড়ির অবস্থান জানতে চান। পরে তাঁদের একজন অস্ত্র বের করলে তাঁর স্বামী পালানোর চেষ্টা করেন। এ সময় তাঁকে পেছন থেকে গুলি করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে সুজনকে উদ্ধার করেন। পরে তাঁকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অলক কান্তি তালুকদার জানান, সুজনের পিঠে গুলি লেগেছে। সকালে পরিবারের সদস্যরা তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাব্বির হাসান ও মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন ঘটনাস্থল পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুনও ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আলামত সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD