Logo

সিংড়া স্মার্ট প্রেসক্লাবকে ৫০টি বই উপহার দিল শিক্ষার্থী সংগঠন

profile picture
উপজেলা প্রতিনিধি
সিংড়া, নাটোর
২০ অক্টোবর, ২০২৬, ১৭:১৭
সিংড়া স্মার্ট প্রেসক্লাবকে ৫০টি বই উপহার দিল শিক্ষার্থী সংগঠন
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা সংগঠন সিংড়া স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে নাটোরের সিংড়া স্মার্ট প্রেসক্লাবকে গল্প, কবিতা ও সাহিত্যবিষয়ক ৫০টি বই উপহার দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ অক্টোবর) সিংড়া স্মার্ট সাহিত্য পাঠাগারে আয়োজিত এক অনুষ্ঠানে এসব বই হস্তান্তর করা হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা সাদী মুহাম্মদ তামিম ও প্রধান সমন্বয়কারী নাফিস ইকবাল সিংড়া স্মার্ট প্রেসক্লাবের সভাপতি খলিল মাহমুদের হাতে বইগুলো তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিংড়া স্মার্ট প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি বেলায়েত, সহসভাপতি বাবুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক বায়েজীদ ইসলাম জয়, সংবাদকর্মী ফয়সাল আহমেদ জনি ও মামুন আলীসহ অন্যরা।

২০১৫ সাল থেকে সিংড়া স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে। সংগঠনটির নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সাহিত্যচর্চায় উৎসাহিত করতে তাঁরা নিয়মিত বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছেন। বই উপহারের এ উদ্যোগের লক্ষ্য পাঠাভ্যাস বাড়ানো এবং জ্ঞানচর্চার পরিবেশ সমৃদ্ধ করা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে, সংগঠনটি ‘আমার সিংড়া’ নামে একটি অ্যাপও তৈরি করেছে। অ্যাপটিতে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানা, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ও সেবামূলক প্রতিষ্ঠানের যোগাযোগ নম্বর এবং উপজেলার দর্শনীয় স্থান সম্পর্কিত তথ্য যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা সহজেই প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সিংড়া স্মার্ট সাহিত্য পাঠাগার ‘জ্ঞান, প্রজ্ঞা, সত্য আলোর পথ’—এই মূলমন্ত্র ধারণ করে জ্ঞানচর্চা এবং সাহিত্য-সংস্কৃতির বিকাশে কাজ করছে। নতুন বই যুক্ত হওয়ার ফলে পাঠাগারের সংগ্রহ আরও সমৃদ্ধ হবে এবং পাঠকদের জন্য পাঠের সুযোগ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

স্থানীয় সচেতন মহলের মতে, শিক্ষার্থী ও তরুণদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD