গোপালগঞ্জে পুলিশের গাড়িতে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের আগুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, বিএনপি কার্যালয়ে ভাঙচুর এবং সড়ক অবরোধ করে বিক্ষোভের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা জড়িত বলে জানা গেছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে টুঙ্গিপাড়ার পাটগাতী স্ট্যান্ড এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের বিপুলসংখ্যক নেতা-কর্মী জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে তারা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এ সময় উপজেলা যুবদলের কার্যালয়েও ভাঙচুর চালানো হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হন।
বিজ্ঞাপন
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টুঙ্গিপাড়ায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।








