গোপালগঞ্জে আ. লীগের বিক্ষোভ: প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর, প্রেস ক্লাবে পেট্রোল বোমা নিক্ষেপ

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ সময় প্রেস ক্লাবে পেট্রোল বোমা নিক্ষেপ, প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ভাঙচুর এবং বিভিন্ন স্থাপনার নামফলক পরিবর্তনের ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
রবিবার (১৫ নভেম্বর) দুপুরে শহরের বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা লগি-বৈঠা নিয়ে শহরে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
একপর্যায়ে তারা গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের সামনে গিয়ে প্রতিষ্ঠানের নামসংবলিত ফলকটি ভেঙে ফেলেন। পরে সেখানে আগের নাম ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেন।
এরপর কলেজের সামনের সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। বিক্ষোভের ধারাবাহিকতায় ব্যাংকপাড়ায় অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে তালা খুলে ভেতরে প্রবেশ করেন নেতাকর্মীরা। সেখানে বিভিন্ন স্লোগানও দেন তারা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে মিছিল চলাকালে শহরের বিভিন্ন স্থানে টাঙানো বিএনপির ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। পুলিশের একটি এপিসিতে ‘জয় বাংলা’ স্লোগানও লিখে দেন বিক্ষোভকারীরা।
এ ছাড়া গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক ভেঙে সেখানে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ লেখা নতুন নামফলক স্থাপন করা হয়। শহরের বিভিন্ন জায়গায় টায়ারে আগুন জ্বালানোর ঘটনাও ঘটে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুপুর ১টা পর্যন্ত বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন স্থানে অবস্থান করেন। পরে তারা নিজ নিজ অবস্থানে ফিরে যান।








