Logo

শিক্ষিকা হত্যার বিচারের দাবিতে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
৫ মার্চ, ২০২৬, ১৫:০৮
শিক্ষিকা হত্যার বিচারের দাবিতে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
ছবি: প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ-এর সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা-কে হত্যার বিচারের দাবিতে বৃহস্পতিবার (৫ মার্চ) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন।

বিজ্ঞাপন

সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি এণ্ড ইসলামিক স্টাডিজ অনুষদ-এর সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শেষে শিক্ষার্থীরা প্রশাসন ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন: ইবিতে রক্ত কেন, প্রশাসন জবাব চাই, আমার ম্যাম হত্যা কেন, জবাব জবাব চাই, হত্যাকারীর বিচার করতে হবে, জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, দড়ি লাগলে দড়ি নে, হত্যাকারীর ফাঁসি দে, ফাঁসি ফাঁসি, ফাঁসি চাই।

বিজ্ঞাপন

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, একজন কর্মচারী কীভাবে বিশ্ববিদ্যালয় চলাকালীন সময়ে একজন বিভাগীয় সভাপতির কক্ষে ঢুকে এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড ঘটাতে পারে তা চরম নিন্দনীয়। তারা হত্যাকারীর প্রকাশ্যে ফাঁসির দাবি জানিয়ে বলেন, “যত দ্রুত সম্ভব হত্যাকারীর সুষ্ঠু বিচার করে তাকে ফাঁসি দিতে হবে। এছাড়া হত্যায় জড়িতদের সুষ্ঠু তদন্ত, অস্থায়ী নিয়োগ বন্ধ, বহিরাগত কর্মচারী নিয়োগ নিষিদ্ধ এবং ইউজিসির মাধ্যমে নিয়োগ নিশ্চিত করতে হবে।”

সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান বলেন, “আমি একজন মানুষ হিসেবে চাই, যে নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে তার সুষ্ঠু ও প্রকাশ্য বিচার হোক। যদি আমি এর সঙ্গে জড়িত থাকি, তবে আমারও বিচার হোক।”

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD