Logo

কেন সংঘর্ষ জানেনই না আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:০৪
কেন সংঘর্ষ জানেনই না আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় রোববার (২৭ সেপ্টেম্বর) ওই এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। তবে সংঘর্ষের সূত্রপাত কীভাবে এবং সুনির্দিষ্ট কারণ কী—এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বক্তব্যে ভিন্নতা রয়েছে। এমনকি উভয় পক্ষের কাছেই ঘটনার শুরু সম্পর্কে পুরোপুরি নিশ্চিত তথ্য নেই।

বিজ্ঞাপন

ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেছেন, আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা তাদের একটি বাস ভাঙচুর করেছেন। তবে এ অভিযোগের পক্ষে নির্দিষ্ট কোনো তথ্য বা প্রত্যক্ষ প্রমাণ দিতে পারেননি তারা।

ঢাকা কলেজের শিক্ষার্থীদের আরও অভিযোগ, আইডিয়াল কলেজের কিছু শিক্ষার্থী অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যথাযথ সম্মান দেখান না। তাদের দাবি, শুধু ঢাকা কলেজ নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গেও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের এমন মনোভাব রয়েছে।

অন্যদিকে, ঢাকা কলেজের শিক্ষার্থীদের এসব অভিযোগ অস্বীকার করেছেন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। তাদের দাবি, বাস ভাঙচুরের ঘটনা ঘটলেও কারা সেটি করেছে, সে বিষয়ে তারা কিছু জানেন না। সংঘর্ষের সূচনাও তারা করেননি বলে দাবি করেন তারা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

আইডিয়াল কলেজের সাগর, তুহিন ও ফয়সালসহ কয়েকজন শিক্ষার্থী জানান, নীলক্ষেত এলাকা থেকে তাদের কলেজের প্রথম বর্ষের কয়েকজন শিক্ষার্থী ক্যাম্পাসে ফিরছিলেন। এ সময় তাদের পরনে আইডিয়াল কলেজের পোশাক দেখে ঢাকা কলেজের শিক্ষার্থীরা হামলা চালান বলে তাদের দাবি।

তাদের ভাষ্য, পরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা লাঠি, ইট-পাটকেলসহ আইডিয়াল কলেজের ক্যাম্পাসের দিকে এগিয়ে আসেন। নিজেদের ক্যাম্পাসে অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রবেশ করায় আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা তাদের প্রতিরোধ করেন। এরপরই পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয় বলে তারা দাবি করেন।

সংঘর্ষের কারণ সম্পর্কে জানতে চাইলে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা আরও দাবি করেন, এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে। তাদের অভিযোগ, আইডিয়াল কলেজের পোশাক পরা শিক্ষার্থীদের দেখলে অনেক সময় কোনো কারণ ছাড়াই তাদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

তাদের কেউ কেউ মনে করেন, ঢাকা কলেজের শিক্ষার্থীদের প্রভাব বা শক্তি প্রদর্শনের প্রবণতা থেকেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে এটি তাদের নিজস্ব বক্তব্য, যার স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে সংঘর্ষের প্রকৃত কারণ এবং প্রথম হামলা কারা করেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুললেও এসব দাবির স্বাধীন যাচাই সম্ভব হয়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD