Logo

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
৭ অক্টোবর, ২০২৬, ১৫:৩৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক
ছবি: সংগৃহীত

উচ্চশিক্ষায় মেধার স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ঘোষিত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ১৬ শিক্ষার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের একাডেমিক শাখা থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

ইউজিসির অনুমোদিত তালিকা অনুযায়ী, ২০১৯ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাঁচজন, ২০২০ সালে পাঁচজন এবং ২০২১ সালে ছয়জন শিক্ষার্থী এ স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন। সব মিলিয়ে তিন বছরে ১৬ শিক্ষার্থী পুরস্কারটির জন্য চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন। এদিকে ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের চূড়ান্ত তালিকা এখনো প্রক্রিয়াধীন রয়েছে।

২০১৯ সালের তালিকায় রয়েছেন বিজ্ঞান অনুষদের পরিসংখ্যান বিভাগের সোনিয়া আক্তার, কলা ও মানবিক অনুষদের ইংরেজি বিভাগের নূর-ই-জাহান তাহিন, সামাজিক বিজ্ঞান অনুষদের প্রত্নতত্ত্ব বিভাগের তাসলিমা আক্তার, প্রকৌশল অনুষদের আইসিটি বিভাগের তাসপিয়া সালাম এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের রিপা আক্তার।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

২০২০ সালের জন্য মনোনীত পাঁচজন হলেন—বিজ্ঞান অনুষদের রসায়ন বিভাগের মাহিমা সুলতানা সরকার, কলা ও মানবিক অনুষদের বাংলা বিভাগের তৈয়বুন নাহার, সামাজিক বিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগের হেলাল উদ্দিন, প্রকৌশল অনুষদের আইসিটি বিভাগের মুক্তা আক্তার এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ফারজানা আক্তার।

২০২১ সালের তালিকায় রয়েছেন বিজ্ঞান অনুষদের পরিসংখ্যান বিভাগের তানজিনা আক্তার, কলা ও মানবিক অনুষদের বাংলা বিভাগের নাজনীন সুলতানা, সামাজিক বিজ্ঞান অনুষদের প্রত্নতত্ত্ব বিভাগের সাবিকুন্নাহার, প্রকৌশল অনুষদের আইসিটি বিভাগের নাহিদা আক্তার, ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাকাউন্টিং বিভাগের আমেনা আক্তার এবং আইন অনুষদের আইন বিভাগের নিশি আক্তার।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. মোশাররফ হোসাইন বলেন, ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ ২০১৯, ২০২০ ও ২০২১ সালের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে মনোনীত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা ইউজিসি অনুমোদন ও প্রকাশ করেছে। ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের চূড়ান্ত তালিকাও অচিরেই প্রকাশ করা হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD