Logo

সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা বিকেলে

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর, ২০২৫, ১২:৫৮
সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা বিকেলে
ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে আজ (বৃহস্পতিবার, ২৭ নভেম্বর) বিকেল ৩টায়।

বিজ্ঞাপন

সভায় আপিল ও হাইকোর্ট বিভাগের সকল বিচারপতি অংশগ্রহণ করবেন। সভাপতিত্ব করবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

ফুলকোর্ট সভার মাধ্যমে আদালতের অধস্তন পর্যায়ের বিচারকদের বদলি, পদোন্নতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞাপন

সূত্রে জানা গেছে, ফুলকোর্ট হলো সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিজস্ব ফোরাম, যেখানে নীতি নির্ধারণী গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থির করা হয়।

প্রসঙ্গত, গত ২৪ নভেম্বর সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আতিকুস সামাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ সভার তারিখ ও সময় ঘোষণা করা হয়েছিল।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD