Logo

আপিল বিভাগেও বহাল আইভীর জামিন, কারামুক্তিতে আর বাধা থাকল না

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ মে, ২০২৬, ১৪:৪৪
আপিল বিভাগেও বহাল আইভীর জামিন, কারামুক্তিতে আর বাধা থাকল না
ফাইল ছবি

হত্যাসহ একাধিক মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছেন দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগ। এর ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা থাকল না বলে জানিয়েছেন আইনজীবীরা।

বিজ্ঞাপন

রবিবার (১০ মে) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে দেন। একই সঙ্গে পূর্বের জামিন বহাল রাখার সিদ্ধান্তই বহাল থাকে।

আইনজীবীরা জানান, আদালতের এই আদেশের ফলে আইভীর মুক্তির পথ এখন পুরোপুরি উন্মুক্ত।

বিজ্ঞাপন

আদালতে তার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মো. মোতাহার হোসেন সাজু।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ৯ মে ভোররাতে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে হাইকোর্ট প্রথম দফায় পাঁচটি মামলায় তাকে জামিন দেন।

বিজ্ঞাপন

তবে ওই সময় আপিল বিভাগে সেই জামিন স্থগিত হয়ে যায়। এরপর গত ১৮ নভেম্বর আরও পাঁচটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ২৬ ফেব্রুয়ারি নতুন করে তাকে জামিন প্রদান করেন।

সর্বশেষ আপিল বিভাগের আদেশের মাধ্যমে সেই জামিনই চূড়ান্তভাবে বহাল থাকায় আইভীর মুক্তির ক্ষেত্রে আর কোনো আইনি বাধা রইল না বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD