Logo

পদত্যাগ করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আঞ্জুমান আরা লিমা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ মে, ২০২৬, ২২:০৭
পদত্যাগ করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আঞ্জুমান আরা লিমা
ছবি: সংগৃহীত

সহকারী অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আঞ্জুমান আরা লিমা। বুধবার (১৩ মে) অ্যাটর্নি জেনারেলের কাছে পাঠানো এক পত্রে তিনি পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান।

বিজ্ঞাপন

পদত্যাগপত্রে আঞ্জুমান আরা লিমা উল্লেখ করেন, তিনি ২০২৪ সালের ২৪ আগস্ট সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। আগামী ১৫ মে থেকে তার পদত্যাগ কার্যকর করার অনুরোধ জানিয়েছেন তিনি।

চিঠিতে তিনি বলেন, রাষ্ট্রের পক্ষে দায়িত্ব পালন এবং বিচার প্রশাসনের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করার সুযোগ তার জন্য গৌরব ও সম্মানের বিষয় ছিল। দায়িত্ব পালনের সুযোগ পাওয়ায় সংশ্লিষ্ট দপ্তরের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

পদত্যাগের কারণ হিসেবে তিনি বিদেশে পারিবারিক দায়িত্ব বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ব্যস্ততার কথা উল্লেখ করেছেন। তার ভাষ্য অনুযায়ী, এসব কারণে নিয়মিতভাবে দায়িত্ব পালন এবং প্রয়োজনীয় সময় দেওয়া কঠিন হয়ে পড়ছিল।

আঞ্জুমান আরা লিমা আরও বলেন, বিষয়টি গভীরভাবে বিবেচনা করার পর তিনি মনে করেছেন, বর্তমান পরিস্থিতিতে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোই উপযুক্ত সিদ্ধান্ত।

বিজ্ঞাপন

পদত্যাগপত্রে কর্মজীবনের সময় সহকর্মীদের সহযোগিতা, দিকনির্দেশনা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে দায়িত্ব পালনের সময় অর্জিত অভিজ্ঞতা ও পেশাগত সম্পর্ককে স্মরণীয় বলে উল্লেখ করেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD