Logo

রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না ঢাকা বারের কোনো আইনজীবী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ মে, ২০২৬, ১২:২০
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না ঢাকা বারের কোনো আইনজীবী
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যা মামলার আসামিদের পক্ষে ঢাকা আইনজীবী সমিতির কোনো সদস্য মামলা পরিচালনা করবেন না বলে জানিয়েছে সমিতি। শুক্রবার (২২ মে) সকালে সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কালাম খান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, ঢাকা বারের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, রামিসা হত্যা মামলার আসামিদের পক্ষে সমিতির কোনো আইনজীবী আদালতে দাঁড়াবেন না।

গত মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, সাত বছরের রামিসাকে কৌশলে ফ্ল্যাটের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণের পর হত্যা করা হয়।

বিজ্ঞাপন

পরিবারের সদস্যরা জানায়, সকালে মেয়েকে খুঁজতে গিয়ে অভিযুক্তদের ফ্ল্যাটের সামনে রামিসার জুতা দেখতে পান তার মা। পরে ডাকাডাকি করে সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢোকেন তারা। সেখানে একটি কক্ষে শিশুটির মাথাবিহীন মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে বাথরুমের একটি বালতি থেকে উদ্ধার করা হয় তার বিচ্ছিন্ন মাথা।

ঘটনার পর সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, তার স্বামী শিশুটিকে বাথরুমে আটকে রেখে ধর্ষণ করে এবং পরে হত্যা করে। মরদেহ গুমের উদ্দেশ্যে দেহ খণ্ডবিখণ্ড করারও চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় রামিসার বাবা আবদুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা করেন। মামলায় সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না আক্তার এবং অজ্ঞাত আরও একজনকে আসামি করা হয়েছে।

ঘটনার পর স্বপ্নাকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ। পরে আত্মগোপনে থাকা সোহেল রানাকে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, সোহেল রানা ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মতি দিয়েছেন। তবে মামলার আরেক অজ্ঞাত আসামি এখনও পলাতক।

বিজ্ঞাপন

ময়নাতদন্ত শেষে বুধবার রাতে মুন্সীগঞ্জের সিরাজদীখানে পারিবারিক কবরস্থানে রামিসার দাফন সম্পন্ন হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD