জব্দকৃত ২ হাজার ৪৩২টি আলামত ধ্বংস করল ঢাকার সিএমএম আদালত

ঢাকার বিভিন্ন থানার মামলায় জব্দকৃত মোট ২ হাজার ৪৩২টি আলামত আজ ধ্বংস করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হয়।
বিজ্ঞাপন
শনিবার (২৩ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের তত্ত্বাবধানে আদালত চত্বরে এসব আলামত ধ্বংস করা হয়। ধ্বংসকৃত আলামতের মধ্যে মাদকদ্রব্যসহ বিভিন্ন ধরনের জব্দ তালিকাভুক্ত অন্যান্য উপকরণ।
আদালত সূত্রে জানা যায়, প্রশাসনিক প্রয়োজন এবং সংরক্ষণাগারের স্থান সংকট নিরসনের লক্ষ্যে বিচারকার্য সম্পন্ন হওয়া এবং বিচারাধীন মামলার নমুনা সংরক্ষণ শেষে অবশিষ্ট আলামত ধ্বংসের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে গত ১৯ মে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান অফিস আদেশ জারি করেন।
বিজ্ঞাপন
আদেশে উল্লেখ করা হয়, ঢাকা মহানগরের দক্ষিণ, উত্তর, পূর্ব ও পশ্চিম বিভাগের বিভিন্ন মামলার জব্দকৃত আলামত ধ্বংসের দায়িত্ব সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটদের প্রদান করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত স্থানে উপস্থিত থেকে এসব আলামত ধ্বংস করা হয়।
ধ্বংস কার্যক্রম চলাকালে আদালতের কর্মকর্তা, পুলিশ সদস্য ও সংশ্লিষ্ট কর্মচারীরা উপস্থিত ছিলেন। এসময় আলামত ধ্বংসের পুরো প্রক্রিয়া তদারকি করা হয়।
বিজ্ঞাপন
সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে আদালতের মালখানায় পড়ে থাকা জব্দকৃত আলামত নিয়মিত ধ্বংসের মাধ্যমে সংরক্ষণ ব্যবস্থাপনা সহজ হবে এবং আদালত চত্বরের পরিবেশও পরিচ্ছন্ন থাকবে।c








