Logo

আরও দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ জুলাই, ২০২৬, ১৫:৪৭
আরও দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন
ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন আরও দুটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। বুধবার (২৯ জুলাই) বিচারপতি শেখ মো. জাকির হোসেন এবং বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বিজ্ঞাপন

আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম লিটন আহমেদ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি জানান, রাজধানীর খিলগাঁও থানার একটি হত্যা মামলা এবং মুগদা থানার একটি হত্যাচেষ্টা মামলায় জারি করা রুল চূড়ান্ত (রুল অ্যাবসুলেট) করে ব্যারিস্টার সুমনকে জামিন দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানা এবং হবিগঞ্জে একাধিক মামলা রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD