Logo

প্রথমবারের মতো মামলার তদন্তভার পেল এসআরবি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:৫৮
প্রথমবারের মতো মামলার তদন্তভার পেল এসআরবি
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে একটি বহুতল বাড়ি দখল, ভাঙচুর, মারধর ও চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলার তদন্তের জন্য প্রথমবারের মতো বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নকে (এসআরবি) নির্দেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

রবিবার (২০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে মো. মিজানুর রহমান ওরফে বাচ্চু বাদী হয়ে এই মামলার আবেদন করেন। শুনানি শেষে আদালত অভিযোগটি আমলে নিয়ে এসআরবিকে তদন্ত প্রতিবেদন দাখিলের এই ঐতিহাসিক নির্দেশ দেন।মামলায় প্রধান তিন আসামি হলেন—হেমায়েত উদ্দিন সুমন, মো. নাজমুল হোসেন এবং মুন্নী আক্তার মিষ্টি।

আদেশে বলা হয়েছে, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইনে মাদক, সাইবার অপরাধ, ভূমি ও ভূমি দস্যুতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ক্ষমতা দেওয়া হয়েছে। যেহেতু মামলাটি ভূমি বিষয় জড়িত তাই স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন মোতাবেক আদালত মহাপরিচালককে ফৌজদারি অপরাধ তদন্তের নির্দেশ দেওয়া যেতে পারে। তাই এই আইনের ১৫(২) ধারায় মোতাবেক মহাপরিচালক, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), ইউনিটে কর্মরত পুলিশের উপ-পরিদর্শক পদমর্যাদার নিম্নে নয়, এমন কোনো সদস্য দিয়ে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলে নির্দেশ প্রদান করা হলো।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মামলার বিবরণে বলা হয়েছে, মিরপুর হাউজিং এস্টেটের অন্তর্ভুক্ত জমিতে নির্মিত বহুতল ভবনের মালিক ইউনুস আলী ও রুমা আক্তার সপরিবারে কানাডা অবস্থান করছেন। তাদের চাচা মিজানুর রহমান বাংলাদেশে থাকা সকল প্রকার স্থাবর সম্পত্তি দেখাশুনা, রক্ষণাবেক্ষণ ও অন্যান্য সকল প্রকার দায়দায়িত্ব পালন করে আসছেন। তবে আসামি হেমায়েত উদ্দিন সুমন, নাজমুল হোসেন ও মুন্নী আক্তার মিষ্টি সেখানে তাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে দীর্ঘদিন দখল ও আত্মসাতের চেষ্টায় লিপ্ত আছেন। তার ধারাবাহিকতায় আসামি হেমায়েতের নেতৃত্বে ২০২৫ সালের ১৬ জুলাই জোর করে বাড়িতে অনুপ্রবেশ করেন এবং দখল নেওয়ার চেষ্টা করেন। তখন তাদের বাধা দিলে আসামিরা প্রাণনাশের হুমকি দেয়। এক পর্যায়ে আসামি হেমায়েত বাদী মিজানুরের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে তারা বাড়িতে ঢুকে ভাঙচুর করতে থাকে এবং দুই লাখ টাকা চুরি করে নিয়ে যায়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD