Logo

১৩ কোটি টাকার অতিথি রেখা!

profile picture
জনবাণী ডেস্ক
২২ জুন, ২০২৩, ০৩:৪৭
১৩ কোটি টাকার অতিথি রেখা!
ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ভানুরেখা গণেশা। সকলের কাছে রেখা নামে পরিচিত তিনি।

বিজ্ঞাপন

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ভানুরেখা গণেশা। সকলের কাছে রেখা নামে পরিচিত তিনি। ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। তবে এখন খুব একটা সিনেমায় অভিনয় করতে দেখা যায় না এই অভিনেত্রীকে।

এবার একটি টেলিভিশন সিরিজের প্রোমোতে অতিথি চরিত্রে দেখা যাবে তাকে। আর এজন্য চড়া দাম চেয়েছেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভারতের একটি গণমাধ্যমে রেখা বলেন,‘বলিউড অভিনেত্রী রেখাকে ‘গুম হ্যায় কিসিকে পেয়ার মে’-এর প্রোমোতে অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে। এই প্রোমোর জন্য চড়া দাম চেয়েছেন। বিশেষ উপস্থিতির জন্য ১০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৩ কোটি ২১ লাখ টাকার বেশি) দাবি করেছেন রেখা। যেখানে প্রধান চরিত্রদের সঙ্গে সবার পরিচয় করিয়ে দেবেন তিনি।’

বিজ্ঞাপন

‘ইয়ামলা পাগলা দিওয়ানা: ফির সে’সিনেমায় সর্বশেষ  অভিনয় করেছিলেন রেখা। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমায় অতিথি চরিত্রে দেখা যায় তাকে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD