Logo

ইকুয়েডরে নাইট ক্লাবের বাইরে সংঘর্ষে নিহত ৮

profile picture
জনবাণী ডেস্ক
২৬ জুন, ২০২৩, ২২:৫৯
ইকুয়েডরে নাইট ক্লাবের বাইরে সংঘর্ষে নিহত ৮
ছবি: সংগৃহীত

মাদক কারবারিদের দুটি গ্রুপের লোকজনের মধ্যে গোলাগুলি হয়।

বিজ্ঞাপন

ইকুয়েডরে একটি নাইট ক্লাবের বাইরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৮ জনের প্রাণহানি হয়েছে। 

সোমবার (২৬ জুন) এক প্রতিবেদনে এ তথ্য  জানায় বার্তা সংস্থা এএফপি। 

বিজ্ঞাপন

এর আগে, রবিবার (২৫ জুন) দেশটির উপকূলীয় শহর লা কনকর্ডিয়ায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, মাদক কারবারিদের দুটি গ্রুপের লোকজনের মধ্যে গোলাগুলি হয়। এতে আটজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

মাদক কারবারকে ঘিরে বিভিন্ন গ্রুপের মধ্যে সংঘাত সম্প্রতি দেশটিতে বেশ বেড়ে গেছে ।

বিজ্ঞাপন

গেল সোমবার ইকুয়েডরের বন্দরনগরী গুয়াইয়াকুইলে গোলাগুলির ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছিলেন।

বিজ্ঞাপন

এর আগে, গত ৪ জুন শহরটির একটি বাড়িতে হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD