Logo

হলিউড সিনেমা নামিয়ে স্টার সিনেপ্লেক্সে ‘প্রিয়তমা’র দ্বিগুণ শো

profile picture
জনবাণী ডেস্ক
৫ জুলাই, ২০২৩, ২১:৪৪
হলিউড সিনেমা নামিয়ে স্টার সিনেপ্লেক্সে ‘প্রিয়তমা’র দ্বিগুণ শো
ছবি: সংগৃহীত

রাজধানীর সীমান্ত স্কয়ার ও এসকেএস টাওয়ার শাখায় পূর্বে কোনো শো ছিল না।

বিজ্ঞাপন

হলিউড সিনেমার শো নামিয়ে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’র শো বাড়িয়েছে দেশের সর্ববৃহৎ মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে। ঈদের দিন থেকে স্টার সিনেপ্লেক্সে ছবিটির শো ছিল ৮টি। মঙ্গলবার (৪ জুলাই) সেই শো বেড়েছে। আর বুধবার (৫ জুলাই) থেকে শো বেড়ে দাঁড়িয়েছে ১৬টিতে।

মঙ্গলবার সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (মিডিয়া ও মার্কেটিং) মেজবাহউদ্দিন আহমেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

রাজধানীর সীমান্ত স্কয়ার ও এসকেএস টাওয়ার শাখায় পূর্বে কোনো শো ছিল না। এই দু’টি শাখায় মঙ্গলবার থেকেই ছবিটির প্রদর্শনী শুরু হয়েছে। এ ছাড়াও রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে মঙ্গলবার বর্ধিত চারটি শো চললেও বুধবার রাখা হয়েছে ছয়টি।

বিজ্ঞাপন

জানা গেছে, সনি স্কয়ারে মঙ্গলবার দু’টি শো চললেও আগামী শুক্রবারে রয়েছে চারটি। মঙ্গলবার চট্টগ্রামের বালি আর্কেডে দু’টি শো থাকলেও বুধবার চলবে চারটি। এছাড়াও ঢাকার বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম ও রাজশাহীর হাইটেক পার্ক শাখায় সিনেমাটি চলছে। তবে শুক্রবার পর্যন্ত কোনো শো বাড়েনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার সন্ধ্যায় মেজবাহউদ্দিন আহমেদ জানান, “আমরা অবাক হয়ে লক্ষ করছি যে স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের সিনেমা দেখা দর্শক অনেকে বেড়ে গেছে। দর্শকের প্রচুর চাপ অনুভব করেছি, তাই বাধ্য হয়ে শো বাড়িয়েছি। আমরা স্বীকার করি, বাংলা চলচ্চিত্রে দেশের সবচেয়ে বড় তারকা শাকিব খান। তার সারা দেশে প্রচুর ভক্ত রয়েছে। এই ঈদে আমরা নতুন করে অনুভব করলাম স্টার সিনেপ্লেক্সেও চাহিদার চেয়ে অনেক বেশি দর্শক আসছে। প্রয়োজনে আমরা আরো শো বাড়াব।”

বিজ্ঞাপন

হলিউডের চলমান সিনেমার শো কমিয়েই শাকিব খানের ‘প্রিয়তমা’র শো বাড়ানো হয়েছে উল্লেখ করে স্টার সিনেপ্লেক্সের এই কর্মকর্তা আরও জানালেন, এই মুহূর্তে দেশি সিনেমার শো কমানোর সুযোগ নেই। তাই হলিউডের চলমান সিনেমার শো আমাদের কমাতে হয়েছে। সেসব জায়গায় আমরা বাংলাদেশের সিনেমার শো বাড়িয়েছে। যেমনটা বুধবার থেকে শাকিবের ‘প্রিয়তমা’ আরো বেড়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

‘প্রিয়তমা’ ছবিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন কলকাতার ছোট পর্দার অভিনেত্রী ইধিকা পাল।নির্মাতা হিমেল আশরাফের পরিচালনায় রোমান্টিক-অ্যাকশন ঘরানার সিনেমাটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান। এতে আরও অভিনয় করেছেন- কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মী প্রমুখ।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD