Logo

শাকিব ইস্যুতে যা বললেন নিশো

profile picture
জনবাণী ডেস্ক
৭ জুলাই, ২০২৩, ০২:৫৫
শাকিব ইস্যুতে যা বললেন নিশো
ছবি: সংগৃহীত

আমি ওই হিরোটাও হয়ে উঠতে চাই না, যে কি না মানুষের কাছাকাছি পৌঁছাতে পারবে না।

বিজ্ঞাপন

সম্প্রতি সময়ে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর একটি মন্তব্যকে ঘিরে মিডিয়াপাড়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে। কেউ কেউ মনে করছেন, ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে ইঙ্গিত করেই এমনটা বলেছেন নিশো। এজন্য শাকিবের অনুরাগীরা নিশোকে বয়কটের ডাক দিয়েছেন। পাশাপাশি আনফলো করেন এই অভিনেতার ফেসবুক পেজ।

এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নিশো। তিনি জানালেন, শাকিবকে ইঙ্গিত করে কথাটি বলেননি তিনি। না বুঝে তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আসলে তিনি নিজের কথাই বুঝিয়েছিলেন।

বিজ্ঞাপন

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিশো বলেন, “আমাদেরকে শেখানো হতো (আমিও এটা ফেস করেছি) তুমি তোমার পারসোনাল এই জিনিসটা (বিষয়গুলো) বলবা না। অনেক আগে প্রেমের কথা বলে দিও না, তাহলে মেয়েরা তোমাকে পছন্দ করবে না। দর্শক তোমাকে পছন্দ করবে না। আমি ওই কথাটাই বলেছি যে ওই সো-কল্ড হিরোইজম তো ফলো করি না। ওই হিরো আমি না যে, বিয়ের কথা বলা যাবে না। বউয়ের কথা বলা যাবে না। বাচ্চার কথা বলা যাবে না বা বয়সের কথা বলা যাবে না।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “আমি ওই হিরোটাও হয়ে উঠতে চাই না, যে কি না মানুষের কাছাকাছি পৌঁছাতে পারবে না। যেমন আমি হল ভিজিটে যাচ্ছি। অনেকে মনে করতে পারেন, এটা তো কোনো হিরোর কাজ না। এখন আমি যে ছোট পর্দা থেকে বেড়ে উঠেছি, মানুষের কাছে গিয়ে কষ্টের কথা শুনেছি। কারণ, অভিনয়টা আমার অবজারভেশন থেকে আসে। এটা আমার দর্শন। আমি আসলে আমার কথা বলেছি। আমি ওই হিরোটা না। আমি একজন অভিনেতা। বয়স, বউ-বাচ্চা নিয়ে কখনও চাপ ফিল হয় নাই। এতে কাজ যদি কম আসে, তাহলে সমস্যা নাই। তাই কথা প্রসঙ্গে আমি ওই ফিলোসফির কথা বলেছি যে, অনেক আগে যারা বলতেন অভিনেতারা অসাধারণ। সাধারণের থেকে দূরে-আড়ালে থাকতে হয়। কিন্তু আমি এই জেনারেশনের অভিনেতা। ওই ফিলোসফিটা মেইনটেইন করতে চাই না। এখন এটা যদি কেউ ভেবে থাকেন যে, কাউকে ইঙ্গিতপূর্ণভাবে বলেছি, আমি ওখানে কারও নামও নিইনি। এটাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে গে; সোমবার (৩ জুলাই) বিকেলে স্টার সিনেপ্লেক্সের মহাখালী শাখায় সাংবাদিকদের মুখোমুখি হয় ‘সুড়ঙ্গ’ টিম। নিশোর সিনেমা শাকিবের ‘প্রিয়তমা’র সঙ্গে লড়তে হচ্ছে। এজন্য তিনি কোনো চাপে আছেন কি না— জানতে চাইলে বলেন, “চাপ তো কোনো সময় ছিল না, শুটিংয়ের সময় ছিল। আর চাপটা কীসের? বয়স হয়ে গেছে চল্লিশের ওপরে। অনেক দিন ধরে কাজ করছি।”

এরমধ্যেই এক গণমাধ্যমকর্মী বলেন, বয়সটা বলে দিলেন! এর জবাবে নিশো বলেন, “বয়স বলতে তো আমার সমস্যা নেই। আমি তো সো-কল্ড ওই হিরো না যে, বিয়ে করে বউয়ের কথা বলব না। বাচ্চার কথা বলব না।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD