Logo

অপেক্ষা শেষ হলো মিথিলার

profile picture
জনবাণী ডেস্ক
৮ জুলাই, ২০২৩, ২২:২৫
অপেক্ষা শেষ হলো মিথিলার
ছবি: সংগৃহীত

এর আগে ২০২১ সালের জুন মাসে কলকাতার সিনেমা ‘মায়া’য় নাম লেখান মিথিলা

বিজ্ঞাপন

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। অপেক্ষার পালা শেষে কলকাতার বড় পর্দায় অভিষেক হলো  তার।  শুক্রবার (৭ জুলাই) পশ্চিমবঙ্গের ২৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এ অভিনেত্রী অভিনীত ‘মায়া’ চলচ্চিত্রটি। 

এর আগে ২০২১ সালের জুন মাসে কলকাতার সিনেমা ‘মায়া’য় নাম লেখান মিথিলা। এটি নির্মাণ করেছেন রাজর্ষী দে। উইলিয়াম শেকসপিয়ারের বিখ্যাত নাটক ‘ম্যাকবেথ’র ছায়ায় নির্মিত হয়েছে এটি। যেখানে নাম ভূমিকায় আছেন মিথিলা।

বিজ্ঞাপন

‘মায়া’র পর টালিউডে এক পর এক কাজ করে যাচ্ছেন মিথিলা। ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট ২’-তে অভিনয় করেছেন, সেটি মুক্তিও পেয়েছে। আবার ‘আয় খুকু আয়’ দিয়ে কলকাতার সিনে পর্দায় হাজির হয়েছেন বছরখানেক আগেই। তবে সেটি ছিল অতিথি চরিত্রে। এবার তিনি মুখ্য চরিত্র দিয়ে কলকাতায় অভিষিক্ত হচ্ছেন।

বিজ্ঞাপন

মিথিলা জানানলেন, “‘ম্যাকবেথ’র অনুপ্রেরণায় একটি গল্প এটি। এতে আমি মায়া চরিত্রে অভিনয় করেছি। মায়া হলো লেডি ম্যাকবেথের দ্বিতীয় সত্তা। তবে এটা নেতিবাচক নাকি ইতিবাচক চরিত্র, সেটা বলতে চাই না; দর্শক সিনেমা দেখলেই বুঝতে পারবে।”

বিজ্ঞাপন

এতে মিথিলা ছাড়াও আছেন গৌরব চক্রবর্তী, কমলেশ্বর মুখার্জি, সুদীপ্তা চক্রবর্তী, , রাহুল ব্যানার্জি, তনুশ্রী চক্রবর্তী,  কনীনিকা ব্যানার্জি, রিচা শর্মা, দেবলীনা কুমার, রাতশ্রী দত্তসহ আরো অনেকে।

বিজ্ঞাপন

টলিউডে মিথিলার হাতে আরও কয়েকটি সিনেমা রয়েছে। এর মধ্যে রয়েছে অর্ণব মিদ্যার পরিচালনায় ‘মেঘলা’, অরুণাভ খাসনবিশের অ্যান্থলজি ফিল্ম ‘নীতিশাস্ত্র’। অনির্বাণ চক্রবর্তীর নির্মাণে কাজ করছেন ‘ও অভাগী’ সিনেমায়।

বিজ্ঞাপন

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD