Logo

বাথরুমে মিলল জনপ্রিয় গায়িকার মরদেহ

profile picture
জনবাণী ডেস্ক
৯ জুলাই, ২০২৩, ০১:৪৯
বাথরুমে মিলল জনপ্রিয় গায়িকার মরদেহ
ছবি: সংগৃহীত

গিমচেওন মিউনিসিপ্যাল কোয়্যারে পারফর্ম করার কথা ছিল লি সাং ইউনের।

বিজ্ঞাপন

ক্যারিয়ারের ৩৩তম কনসার্টে অংশ নেওয়া হলো না জনপ্রিয় জনপ্রিয় কোরিয়ান গায়িকা লি সাং ইউনের।  মঞ্চে ওঠার আগেই বাথরুম থেকে উদ্ধার হলো তার ইউনের নিথর দেহ! সঙ্গে সঙ্গে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

জানা গেছে, গিমচেওন মিউনিসিপ্যাল কোয়্যারে পারফর্ম করার কথা ছিল লি সাং ইউনের। তিনি মঞ্চ মাতাবেন, যারই অপেক্ষায় ছিলেন দর্শক ও শ্রোতারা। কিন্তু তার কয়েক মিনিট আগ পর্যন্ত ব্যাকস্টেজে দেখা মেলেনি এই গায়িকার। তখনই লি সাং ইউনকে খুঁজতে শুরু করেন তার দলের সদস্য এবং ওই কনসার্টের আয়োজকরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় বাথরুমে খুঁজতে দেখা গেছে, মেঝেতে পড়ে রয়েছে লি সাং ইউনের মরদেহ। গায়িকাকে সেখান থেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এরপরই কণ্ঠশিল্পী লি সাং ইউনের মৃত্যুর খবর জানানো হয় পুলিশের তরফে। যদিও কীভাবে গায়িকার মৃত্যু হলো তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি, তবে ইতোমধ্যেই সেই রহস্য উদঘাটন করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD