Logo

ভারতে ট্রেনে নিরাপত্তাকর্মীর গুলিতে নিহত ৪

profile picture
জনবাণী ডেস্ক
৩১ জুলাই, ২০২৩, ২১:২২
ভারতে ট্রেনে নিরাপত্তাকর্মীর গুলিতে নিহত ৪
ছবি: সংগৃহীত

সকালে জয়পুর থেকে মুম্বাইগামী এক্সপ্রেস ট্রেনে এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ভারতের ট্রেনে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (আরপিএফ) এক কনস্টেবলের গুলিতে ৪ জনের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে সাধারণ যাত্রী তিনজন ও অন্য একজন পুলিশ কর্মকর্তা।

সোমবার (৩১ জুলাই) সকালে জয়পুর থেকে মুম্বাইগামী এক্সপ্রেস ট্রেনে এই ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, সোমবার সকালে মহারাষ্ট্রের পালঘর রেলওয়ে স্টেশনের কাছে ট্রেনে ৪ জনকে গুলি করে হত্যা করেছে আরপিএএফের একজন সদস্য। মারা যাওয়াদের মধ্যে একজন পুলিশের সহকারী উপপরিদর্শক। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার নাম চেতন কুমার চৌধুরী।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে কর্মকর্তারা জানান, ভোর ৫টার দিকে নিজের স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি চালিয়ে তার এক আরপিএফ সহকর্মী এসকর্ট ডিউটি ​​ইনচার্জ এএসআই টিকা রাম মীনা এবং ট্রেনের অপর ৩ যাত্রীকে হত্যা করেন তিনি। ট্রেনটি জয়পুর থেকে মুম্বাইয়ে যাচ্ছিল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ বিষয়ে রেলওয়ে পুলিশের পক্ষ থেকে জানায়, ঘটনার বিশদ তদন্ত করা হচ্ছে এবং আরপিএফ কনস্টেবলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রথামিকভাবে ধারণা করা হচ্ছে, এএসআই টিকা রামের সঙ্গে সম্ভবত কোনো বিষয় নিয়ে বিবাদ হয়েছিল ওই কনস্টেবলের। এর কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে, কেন এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। সূত্র : এনডিটিভি

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD