Logo

নতুন লুকে বুবলী

profile picture
জনবাণী ডেস্ক
২৩ আগস্ট, ২০২৩, ০৫:২২
নতুন লুকে বুবলী
ছবি: সংগৃহীত

বিশেষ করে শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে প্রেম। অতপর মা হওয়ার খবর গোপন রাখা।

বিজ্ঞাপন

সামাজিকমাধ্যমে অন্যরকম লুকে দেখা পাওয়া গেল ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলীর। তার ব্যাক্তিগত জীবনে যেন গুঞ্জনের অন্ত নেই। 

বিশেষ করে শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে প্রেম। অতপর মা হওয়ার খবর গোপন রাখা। এক পর্যায়ে লাইভে সেই সন্তান শাকিবের বলে দাবিসহ নানানভাবেই সাধারণ মানুষের কাছে পৌঁছেছেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

এবার নতুন লুকে আলোচনায় আসেন বুবলী। সামাজিকমাধ্যমে সোনালী রঙের ছোট চুলে ভক্তদের মাঝে ধরা দিলেন এই সুন্দরী। মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন বুবলী। যার ক্যাপশনে তিনি লিখেছেন, “তুমি যেখানে, আমি সেখানে” ছবির নতুন লুক।

বিজ্ঞাপন

জানা গেছে, নির্মাতা দেবাশীষ বিশ্বাস পরিচালিত নতুন সিনেমার জন্যই নিজেকে এভাবে তৈরি করেছেন বুবলী। এই সিনেমায় বুবলীর সঙ্গে জুটি বেঁধেছেন রোশান। ১৯৮৩ সালের সুপারহিট সিনেমা ‘নাগ পূর্ণিমা’র ‘তুমি যেখানে আমি সেখানে’ গান থেকে এই সিনেমার নাম নিয়েছেন পরিচালক।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আবদুল্লাহ জহির বাবু লিখেছেন ‘তুমি যেখানে আমি সেখানে’ সিনেমার চিত্রনাট্য। এতে দুই প্রতারকের ভূমিকায় দেখা যাবে রোশান ও বুবলীকে। যারা ধনীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে বিলিয়ে দেন গরিবদের মাঝে। এছাড়া এতে আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, রেবেকা, সীমান্ত, কাবিলাসহ অনেকে।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD