Logo

ওমরাহ পালনে সৌদি আরব গেলেন শাকিব

profile picture
জনবাণী ডেস্ক
৩ জানুয়ারি, ২০২৪, ০৭:২৬
ওমরাহ পালনে সৌদি আরব গেলেন শাকিব
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন এ অভিনেতা

বিজ্ঞাপন

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ওমরাহ হজ পালনের  উদ্দেশে সৌদি আরবে রওনা দিয়েছেন। মঙ্গলবার (২ জানুয়ারী) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন এ অভিনেতা। 

এর আগেও একাধিকবার ওমরাহ পালন করেছেন শাকিব। শুটিংয়ের ব্যস্ত শিডিউলের মধ্যেও দীর্ঘদিন পর আবারও মক্কায় গেলেন তিনি। ওমরাহ পালন শেষ করে আগামী সপ্তাহে ঢাকায় ফেরার কথা আছে জনপ্রিয় এই নায়কের।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জানা গেছে, ওমরাহ সম্পূর্ণ করেই দেশে ফিরে ‘দরদ’র ডাবিংয়ে অংশ নিতে ইন্ডিয়া যাবেন শাকিব খান। আবার সেখান থেকে ফিরে ‘রাজকুমার’র ছবির শুটিংয়ে অংশ নেবেন। ইতোমধ্যে এ সিনেমার বাংলাদেশ অংশের শুটিং অনেকটাই শেষ হয়েছে। জানুয়ারির শেষ দিকে বাকি অংশের শুটিং শুরু হবে যুক্তরাষ্ট্রে।

২০২৩ সালে ‘প্রিয়তমা’র সাফল্যের পর ২০২৪ সালে একাধিক ছবি নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হবেন শাকিব খান। যার মধ্যে রয়েছে ‘দরদ’, ‘রাজকুমার’ এবং ‘তুফান’ সিনেমা। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনন্য মামুনের পরিচালনায় ‘দরদ’ ছবির মুক্তির কথা আছে ফেব্রুয়ারিতে। এছাড়াও শাকিবের অ্যাকশন ধাঁচের আরেক সিনেমা ‘তুফান’ শুরু হবে আগামী মার্চ থেকে। আর যেটি আগামী কোরবানির ঈদে মুক্তি পাবে। ছবিটি পরিচালনায় আছেন রায়হান রাফী।

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD