Logo

নতুন বছরের পূজার পরিকল্পনা

profile picture
জনবাণী ডেস্ক
৩ জানুয়ারি, ২০২৪, ২২:৫২
নতুন বছরের পূজার পরিকল্পনা
ছবি: সংগৃহীত

ছয় বছর পর ১০১৮ সালে ‘নূরজাহান’ ছবিতে মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

ঢালিউডের নায়িকা পূজা চেরী। শিশুশিল্পী হিসেবে মিডিয়াতে পা রাখলেন তিনি। তবে অল্প দিনেই নায়িকা চরিত্রে অভিনয় করার সুযোগ পান। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন তিনি। ‘ভালোবাসার রঙ’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন তিনি। শাহীন সুমন নির্মিত এ ছবিটি ২০১২ সালে মুক্তি পায়। 

ছয় বছর পর ১০১৮ সালে ‘নূরজাহান’ ছবিতে মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর বেশকটি ছবি মুক্তি পায়। গেল বছর পূজার ‘জ্বিন’ সিনেমা মুক্তি পায়। এবারের নতুন বছরে সাজিয়েছেন বেশ কিছু পরিকল্পনা। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পূজা জানালেন, বরাবরের মতো চলতি বছরও সিনেমা নিয়েই থাকবেন। সিনেমার শুটিং ছাড়াও কিছু টিভিসি করার ব্যাপারে কথা হয়েছে, সেগুলোর কাজ করা, পাশাপাশি নিজেকে আরও প্রস্তুত করে সিনেমায় আত্মনিয়োগ করার কথাও জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, “বছর নতুন হলেও আমাদের কাজ কিন্তু একই। সিনেমা নিয়েই থাকতে হবে। এ বছর আমার বেশকিছু প্রজেক্ট মুক্তির অপেক্ষায় আছে।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD