Logo

এ বছর ভেবেছি সিগারেট খাব না: স্বস্তিকা

profile picture
জনবাণী ডেস্ক
১৮ জানুয়ারি, ২০২৪, ০৮:৩৮
এ বছর ভেবেছি সিগারেট খাব না: স্বস্তিকা
ছবি: সংগৃহীত

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি এক্ষেত্রেও পিছিয়ে নেই

বিজ্ঞাপন

নতুন বছরের শুরুতেই বিভিন্ন পরিকল্পনা করেন শোবিজ অঙ্গনের তারকারা। ফেলে আসা বছরের ভুল-ত্রুটি শুধরে নেওয়ার পাশাপাশি নতুনভাবে জীবনের ভাবনা সাজান তারা। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি এক্ষেত্রেও পিছিয়ে নেই।

স্বস্তিকা নতুনভাবে নিজের জীবন সাজাতে এ বছর সিগারেট খাবেন না বলে মনস্থির করেছেন। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এই অভিনেত্রী বলেন, এখন সব বছরই আমার কাছে অন্য আর পাঁচটা বছরের মতো। ছোটবেলায় খুবই রেজ্যুলেশন নিতাম। ফাস্টফুড খাব না, নখ খাব না। তবে এ বছর ভেবেছি সিগারেট খাব না। কিন্তু তিন দিন পেরেছি, আর একদিন পারিনি। ঠিক পরের দিন আবার খুব সচেতন হয়ে নতুন করে চেষ্টা শুরু করলাম। শেষ দুদিন আর খাইনি। বুধবার (১৭ জানুয়ারি) সকালে একটা খেয়ে ফেলেছি। এভাবেই যুদ্ধ করতে করতে একসময় ঠিকই পেরে যাব বলে আশা করছি।

নতুন বছরের কাজের প্রসঙ্গে স্বস্তিকা বলেন, চলতি বছরে হিন্দিতে প্রায় চারটি ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এগুলোর কাজ সবই আগে করেছি। কিন্তু আমাদের এখানে (কলকাতা) যত তাড়াতাড়ি শুটিং শেষ হয়ে একটা ছবি মুক্তি পায়, কিন্তু মুম্বাইয়ে সেটা হয় না। কারণ, ওরা পোস্ট প্রোডাকশনে অনেকটা সময় নিয়ে ফেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়াও কলকাতায় ‘নিখোঁজ’ ওয়েব সিরিজের দ্বিতীয় পার্ট এবং দেবের সাথে ‘টেক্কা’ সিনেমার কাজ রয়েছে বলে জানান অভিনেত্রী। পাশাপাশি ঢাকাতেও একটি প্রজেক্টে যুক্ত হয়েছেন স্বস্তিকা মুখার্জি।

এ প্রসঙ্গে অভিনেত্রী আরও বলেন, বাংলাদেশে অনেক দিন ধরেই কাজ করার ইচ্ছা। একটা কাজের কথা চলছিল সেই করনার সময় থেকে। এবার শেষমেশ হতে যাচ্ছে। সেই কাজের জন্যই আগামী এপ্রিলে ঢাকায় যাব।

বিজ্ঞাপন

জানা গেছে, ঢাকার পরিচালক কামরুল ইসলাম রিফাতের ‘ওয়ান ইলেভেন’ ছবিতে অভিনয় করবেন স্বস্তিকা। এতে দেশের গুণী অভিনেতা আফজাল হোসেনের সাথে পর্দায় দেখা যাবে এই টলি অভিনেত্রীকে। সূত্র: আনন্দবাজার

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD