Logo

গোপনে দেশ ছাড়লেন চিত্রনায়িকা শাবনূর

profile picture
জনবাণী ডেস্ক
১ মার্চ, ২০২৪, ০৪:৪১
গোপনে দেশ ছাড়লেন চিত্রনায়িকা শাবনূর
ছবি: সংগৃহীত

চেষ্টা করব একটির পর আরও বেশকিছু কাজ করার

বিজ্ঞাপন

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শাবনূর দীর্ঘদিন পর দেশে ফিরেছিলেন। দেশে ফিরেই  ‘রঙ্গনা’ নামের নতুন একটি সিনেমা দিয়ে বড় পর্দায় ফেরার ঘোষণা দেন এই অভিনেত্রী। এরপর একই প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিচালকের ব্যানারে ‘এখনো ভালোবাসি’ নামে আরও একটি সিনেমার ঘোষণা দেন তিনি। 

শনিবার (১০ ফেব্রুয়ারি) এম এস ফিল্মসের ব্যানারে নির্মিতব্য ছবিটির মহরত অনুষ্ঠিত হয়েছে রাজধানীর ঢাকা ক্লাবে। আর যেখানে উপস্থিত ছিলেন নায়িকা নিজেও। শাবনূর জানান, শুধু এখানেই থেমে থাকবো না। লাগাতার কাজ করব। চেষ্টা করব একটির পর আরও বেশকিছু কাজ করার। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্বাভাবিকভাবে শাবনূর ভক্তরাও ধরে নিয়েছিলেন শিগগিরই শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়বেন তিনি। কিন্তু তাদের জন্য যেন একটা দুঃসংবাদই অপেক্ষা করছিল। হঠাৎই দেশ ছেড়েছেন এই অভিনেত্রী। 

শাবনূরের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ছবির মহরতের পরপরই দেশ ছেড়েছেন তিনি। বিষয়টি কাউকে সেভাবে জানিয়েও যাননি। অনেকটা গোপনেই দেশ ছেড়েছেন ঢালিউডের জনপ্রিয় এই নায়িকা। আর কবেনাগাদ ফিরবেন সেটাও জাননে না কেউই।

বিজ্ঞাপন

এদিকে ছবির ঘোষণা দিয়ে নায়িকার হঠাৎ দেশ ছেড়ে যাওয়ায় বেশ চিন্তায় পড়েছেন পরিচালকরা। তারা শঙ্কিত যে, ছবির কাজ থেমে যাবে কি না!

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত বছরের শেষদিকে দেশে এসেছিলেন অভিনেত্রী শাবনূর। এরপর নিজের জন্মদিনে নির্মাতা চয়নিকা চৌধুরীর পরিচালনায় মাহফুজ আহমেদের সাথে জুটি বেঁধে ‍‍‘মাতাল হাওয়া’ ছবিতে অভিনয়ের কথা জানিয়েছিলেন তিনি।  

বিজ্ঞাপন

এরই মধ্যে ‘রঙ্গনা’ ছবি দিয়ে পর্দায় ফেরার ঘোষণা দেন শাবনূর। শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে ঢাকা ক্লাবে সিনেমাটির মহরত অনুষ্ঠান আয়োজন করেছিল সংশ্লিষ্টরা।‘রঙ্গনা’র ফার্স্ট লুকও প্রকাশ করা হয়েছে। এমএস মুভিজের ব্যানারে ‘রঙ্গনা ‘ ছবিটির প্রযোজনা করছেন মৌসুমি আক্তার মিথিলা।

বিজ্ঞাপন

এদিকে মহরতে এই অভিনেত্রীকে নিয়ে আরও একটি ছবি নির্মাণের ঘোষণা দেয় প্রযোজনা সংস্থা এমএস ফিল্মস। ‘এখনো ভালবাসি’ ছবিটিরও নির্মাণ করবেন রঙ্গনার নির্মাতা আরাফাত।

বিজ্ঞাপন

দুটি ছবিতে অভিনয় করার কথা অনেকটা নিশ্চিতভাবেই জানান এই নায়িকা। আর এজন্য নিজেকে প্রস্তুত করারও ঘোষণা দেন। ইতোমধ্যেই গোপনে দেশত্যাগের বিষয়টি ভালভাবে নিচ্ছেন না শোবিজের তারকারা। 

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD