Logo

নিজের নামে গরুর নাম প্রসঙ্গে যা বললেন জায়েদ খান

profile picture
জনবাণী ডেস্ক
৯ জুন, ২০২৪, ০৪:২৮
নিজের নামে গরুর নাম প্রসঙ্গে যা বললেন জায়েদ খান
ছবি: সংগৃহীত

যদি কেউ জীবনে ভালো কিছু করতে চায়, দুটো টাকা ইনকাম হয়

বিজ্ঞাপন

ঢালিপাড়ার আলোচিত-সমালোচিত নাম চিত্রনায়ক জায়েদ খান। তার ব্যক্তিজীবন থেকে শুরু করে ক্যারিয়ার সব বিষয় নিয়েই দর্শকের আগ্রহের শেষ নেই। সামনে ঈদুল আজহা। ঈদ কেন্দ্রে করে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা। কাজের ফাঁকে নানা বিষয় নিয়ে গণমাধ্যমে কথা বলেন তিনি। এবারের বিষয় ছিল তার নামের সঙ্গে মিল রেখে কুরবানির গরুর নাম দেয়া নিয়ে।

বিজ্ঞাপন

কুরবানির ঈদ কেন্দ্র করে জমজমাট হয়েছে পশু বিক্রির হাটগুলো। প্রায়ই দেখা যায় বিশ্বের বিভিন্ন তারকাদের নামে হাটে পশুদের নাম রাখা হয়। এ প্রসঙ্গে সম্প্রতি মন্তব্য করেছেন জায়েদ খান। গণমাধ্যমে জায়েদ বলেন, আমার নাম যখন চারদিকে ছড়িয়ে পড়ে আর সে নামকে কাজে লাগিয়ে যদি কেউ জীবনে ভালো কিছু করতে চায়, দুটো টাকা ইনকাম হয়, লাভবান হয়, করুক না। আমার এতে কোনো সমস্যা নেই।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, কুরবানির হাটে প্রিয় জিনিসটাকে বিক্রি করছে আমার নাম দিয়ে, করুক। একজন শিল্পীর ক্ষেত্রে এটা হয়, ব্যাপার না। এর আগে আরও সেলিব্রেটিদের নামের ক্ষেত্রেও এমন হয়েছে দেখেছি।

বিজ্ঞাপন

বিষয়টি কীভাবে দেখছেন- এই প্রশ্নের জবাবে জায়েদ খান আরও বলেন, আমার নাম ব্যবহার করে, আমার কাঁধের ওপর ভর করে কেউ যদি ভালো কিছু করতে চায় এটাকে আমি নেগেটিভভাবে দেখি না। কারণ নেগেটিভভাবে দেখলে আমি আমার কাজে মনোযোগ দিতে পারব না। কুরবানির পশুর হাট নিয়েই আমায় পড়ে থাকতে হবে। কোনো শিল্পী বেশি জনপ্রিয় হলেই বাজারের কাটতির জন্য বিক্রেতারা গরুর নামে সেলিব্রেটির নাম ব্যবহার করে। আমি এটা দোষের মনে করছি না।

বিজ্ঞাপন

জেবি/আজুবা

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD