Logo

নতুন সিনেমা ‘হারুনের ভাতের হোটেল’

profile picture
জনবাণী ডেস্ক
২১ আগস্ট, ২০২৪, ০৫:১০
নতুন সিনেমা ‘হারুনের ভাতের হোটেল’
ছবি: সংগৃহীত

সিনেমা বানানোতে আমরা কোনোরকম আপস করব না। ছবিটা সেই হবে কিন্তু

বিজ্ঞাপন

এবার ‘হারুনের ভাতের হোটেল’নামে একটি সিনেমা নির্মাণ হচ্ছে। ডিবি কার্যালয়ে আসা অতিথি বা আটক ব্যক্তিদের খাওয়ানোর সেসব স্থিরচিত্র ও ভিডিও সামাজিকমাধ্যম ফেসবুকে প্রচার করতেনসাবেক ডিবি কর্মকর্তা হারুন-অর-রশিদ। বিষয়টি নিয়ে হাইকোর্টও অসন্তোষ প্রকাশ করেছেন। অনেকেই গোয়েন্দা কার্যালয়কে ‘হারুনের ভাতের হোটেল’ বলতেন। এবার  এই নামেই সিনেমা তৈরির ঘোষণা দিয়েছেন অভিনয়শিল্পী জাদু আজাদ।

সোমবার (২০ আগস্ট) বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে ‘হারুনের ভাতের হোটেল’ নাম নিবন্ধন করেন তিনি।

বিজ্ঞাপন

সেখানে দেখা গেছে, এতে পরিচালক হিসেবে আছে জাদু আজাদের নাম। ছবি নিয়ে তাঁর প্রত্যাশা জানতে চাইলে বলেন, “সিনেমা বানানোতে আমরা কোনোরকম আপস করব না। ছবিটা সেই হবে কিন্তু।” 

বিজ্ঞাপন

কারা এই সিনেমায়  অভিনয় করবেন তা এখন চূড়ান্ত করেননি বলে জানালেন জাদু। তার ভাষ্য, “এখনও সেগুলো ভাবিনি। তবে বেশ কিছু চমক থাকবে এতে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চলচ্চিত্র পরিচালক সমিতির শিডিউল খাতা থেকে জানা যায়, গত ১০ দিনে ৬টির মতো ছবির নাম নিবন্ধিত হয়েছে। এগুলো হলো—বদিউল আলম ‘ভয়ংকর আয়নাঘর’, জয় সরকার ‘আয়নাঘর’, বেলাল সানি ‘পরিবর্তন’, জানেসার উসমান ‘অন্ধকারের আয়নাঘর’ নামের ছবি নির্মাণের জন্য নিবন্ধন করেছেন।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD